মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
নিজস্ব প্রতিবেদক
39
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ | ১১:১০:৩৮ পিএম
মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই ফেক নিউজ নিয়ন্ত্রণ করতে হবে: ভোলায় তথ্যমন্ত্রী পার্থ
ষ্টাফ রিপোর্টার : সাইবার নিরাপত্তা আইনসহ প্রাসঙ্গিক আইনি কাঠামোর মাধ্যমে মানুষের সুরক্ষা এবং ফেক নিউজ নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ নিয়ন্ত্রণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে। বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গেও আলোচনা করছি। কীভাবে ফেক নিউজ নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে কাজ চলছে।
তিনি বলেন, ফেক নিউজ, প্রেক্ষাপটবিহীন সংবাদ ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয়, বরং সারা বিশ্বের। এ ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি পরিণত অবস্থানে পৌঁছানো সম্ভব হবে।
ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, জাতীয়তাবাদী সরকার সহমত ও সহাবস্থানে বিশ্বাস করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে একই ছাদের নিচে বসবাস করবেনএমন পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করতে চায়।
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবসহ সব ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
এসময় তিনি ভোলার বিকাশ মজুমদার বাড়ির পূজা মন্ডপ, অনুজকাহালী লেনের পূজা মন্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্নপাড়ার শতদল বিকাশ ক্লাব সংলঙ্গা পূজা মণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজা মন্ডপ, লক্ষীগবিন্দ মন্দির, বাপ্পা মাহাজনের পোল পূজা মন্ডপ, বাপ্তা শক্তি সংঘ পূজা মন্ডপ, সার্কুলার রোড পূজা মন্ডপ পরিদর্শন করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০২ নভেম্বর ২০২৬
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
