টি-টেন লিগে মুস্তাফিজ 'ব্যাটাররা সাবধান'
খেলা ডেস্ক
571
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:২৬ এএম
ফাইল-ফটো
সাকিব আল হাসান, তামিম ইকবালের পর টি-টেনে নাম লেখালেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে টে-টেন কর্তৃপক্ষ। কয়েকদিন আগে নতুন করে ড্রাফটে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।
সর্বশেষ এবার ড্রাফটে নাম উঠলো মুস্তাফিজের। টি-টেন কতৃপক্ষ তাঁদের পেজে এ বিষয় নিশ্চিত করে লেখেন, 'ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থা চামেরা, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি, এবং টাইমাল মিলস সবাই আবুধাবি টি-টেন সিজন ৬ খসড়ার তালিকায় জন্য যোগ দিয়েছেন!'
তামিম-মুস্তাফিজের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মত তারকা ক্রিকেটার। এছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মত ক্রিকেটারদের।
এদিকে জাতীয় দলের খেলা না থাকায় তামিম নিজের ফিটনেসের উন্নতির কথা চিন্তা করে মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ফিটনেস অনুশীলন চালিয়ে যাচ্ছেন। মুস্তাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে করছেন কঠোর অনুশীলন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
