চমক নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের দল ঘোষণা
খেলা ডেস্ক
562
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:২৩ এএম
ফাইল-ফটো
ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েলকে অন্তর্ভুক্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা দলে ওয়েলিংটন ফায়ারবার্ডসের এই দুজনই শুধু নতুন মুখ।
অ্যালেন সম্প্রতি নতুন খেলোয়াড় হিসেবে কেন্দ্রীয় চুক্তির তালিকায় নাম ওঠান। এই বছর নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়া ব্রেসওয়েল নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে দলে জায়গা পেলেন।
নিউজিল্যান্ডের এই দলটিই ৭ অক্টোবর থেকে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে।
নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
