ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

ইতিহাস গড়া মেয়েদের বরণে প্রস্তুত বাস,বাজবে থিম সং

খেলা ডেস্ক
521

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:১৫ এএম
ইতিহাস গড়া মেয়েদের বরণে প্রস্তুত বাস,বাজবে থিম সং ফাইল-ফটো

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে সাবিনাদের বরণ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা হয়েছে। সেই সভায় সাবিনাদের বরণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতে নেপাল থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরবে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে তারা। সেখানে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয় তাদের রিসিভ করবে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য বিমানবন্দরে যাবেন না। তিনি না থাকার কারণ সম্পর্কে বলেন, ‘আমি চাই আজকের দিনে মেয়েরাই প্রচার পাক। দিনটা মেয়েদেরই হোক। তাই আমি বিমানবন্দরে যাব না, বাফুফে ভবনে আমি মেয়েদের রিসিভ করব। এখানেই ওদের সঙ্গে কথা বলব।’

সভাপতি না গেলেও বাফুফের অন্য কর্মকর্তারা যাবেন। ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত হবেন বিমানবন্দরে। সেখানকার আয়োজন সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিমানবন্দরে আমরা খেলোয়াড়দর মিষ্টিমুখ করাব। সেখানে কিছু সময় থাকার পর ফুটবলাররা ছাদ খোলা বাসে উঠবে।’

ছাদ খোলা বাস কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে তৈরি হচ্ছে। সেখানে বাসটিতে বড় স্টিকার দিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে বলে জানান সাধারণ সম্পাদক, ‘বাসে চ্যাম্পিয়নদের ছবি দিয়ে ব্র্যান্ডিং হবে। বাস যখন চলবে তখন একটি গানও বাজবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি থিম সং তৈরি করছে।’

বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬