ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

করোনায়  ৪৫৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
598

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:৪৩ এএম
করোনায়  ৪৫৪ জনের মৃত্যু ফাইল-ফটো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৪০ হাজার ৩৩৯ জনে। একই সময় সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৬৮ জন। এতে সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ২ লাখ ৫৩ হাজার ৮৩৮ জনে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। এসময় দেশটিতে নতুন করে করোনায় হয়েছেন ৪৬ হাজার ৭৫৮ জন। আর মারা গেছেন ৯৫ জন।

দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭ লাখ ৯২ হাজার ৯২১ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭৫৭ জনের।

এদিকে জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৯১৮ জন। আর মারা গেছেন ৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ১০ লাখ ২৩ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৪ হাজার ৩৩১ জন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪৯ জন। মারা গেছেন ৭ জন। দেশটিতে এ পর্যন্ত ৯ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ লাখ ৮১ হাজার ৭১৫ জনের।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬