বাংলাদেশের ফুচকা এশিয়ার সেরা স্ট্রিট ফুডের তালিকায়
ডেস্ক রিপোর্ট
584
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:৪৯ এএম
ফাইল-ফটো
ফুচকার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। সম্প্রতি সিএনএন ট্র্যাভেলে প্রকাশিত এক প্রতিবেদনে এশিয়ার ৫০টি সেরা স্ট্রিট ফুডের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের ফুচকা।
সিএনএন ট্র্যাভেলে প্রকাশিত জনপ্রিয় কোয়েস্ট’স ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজে এশিয়ার ৫০টি সেরা ‘পথ খাবারের’ তালিকা তৈরি করা হয়েছে। আর সেখানে স্থান পেয়েছে বাংলাদেশের এই জনপ্রিয় খাবারটি। খাবারটি আমাদের দেশে ‘ফুচকা’ নামে পরিচিতি পেলেও পার্শ্ববর্তী দেশ ভারতে এটি গোলগাপ্পা আর পানিপুরি নামে বেশ জনপ্রিয়।
সিএনএন ট্র্যাভেলের আর্টিকেলে বলা হয়েছে, টক-ঝাল-মিষ্টি স্বাদের এই ফুচকা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। মচমচে ফাঁপা গোলকে ডাবলি মটর আর আলুর মিশ্রণে তৈরি পুরে আরও মেশানো থাকে পেঁয়াজ, মরিচ, শসা, আর চটপটির বিশেষ মসলা।
তবে ফুচকার সঙ্গে দেয়া তেঁতুলের চাটনিই সবচেয়ে আলাদা। সিএনএন ট্র্যাভেলের সেরা ৫০ স্ট্রিট ফুডের তালিকায় আরও স্থান পেয়েছে ভারতের জিলাপি, বড়া পাও, পাকিস্তানের ফালুদা, নেপালের মোমোসহ এশিয়ার অন্যান্য জনপ্রিয় খাবার।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
