ভোলা সোমবার
২০ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতের

খেলা ডেস্ক
599

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ | ০৭:১০:২০ এএম
পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতের ফাইল-ফটো

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে রবিবার (২৩ অক্টোবার) মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এতে আগে ব্যাট করতে হচ্ছে পাকিস্তানকে।

আজ এক লাখ আসনের আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ক্রিকেটের এই দুই পরাশক্তির মর্যাদার লড়াই।

২০২১ সালের ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এক বছরের ব্যবধানে আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শুরু হচ্ছে দুই দলের লড়াই। বিশ্বকাপের গত আসরের ম্যাচটিতে ভারতকে হারায় পাকিস্তান। যা কোনো বিশ্ব আসরে টিম ইন্ডিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। ওই হারের ধকল সামলাতে না পেরে শেষমেশ গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় সাবেক ভারত কাপ্তান বিরাট কোহলি বাহিনী।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের জয় পেয়েছে সাতটিতে, পাকিস্তানের জয় তিনটিতে। একটি ম্যাচ টাই হয়। ওই টাই ম্যাচে ‘বল আউট’ জিতেছিল ভারত।

২০০৭ সালে হওয়া প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলো ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপাও জিতেছিলো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত।

২০০৯ সালে দ্বিতীয় আসরে শিরোপা জিতে পাকিস্তান। ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো তৎকালীন অধিনায়ক ইউনুস খানের পাকিস্তান।

সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দেখা হয় দুইবার। প্রথমটিতে ভারত জিতলেও, দ্বিতীয়টিতে হেরে যায় তারা। ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির। আজকের ম্যাচে দেখা যাবে তাকে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দন অশ্বিন, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলি, শাদাব খান, মোহম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬