ডাচদের সামনে বাংলাদেশের চ্যালেঞ্জিং লক্ষ্য
খেলা ডেস্ক
552
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ | ০৫:১০:০৬ এএম
ফাইল-ফটো
ওপেনাররা ভালো একটা শুরুই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। তবে সেটা পরের ব্যাটারদের ব্যর্থতায় বড় রূপ পেল না। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঝারি পুঁজি পেয়েছে সাকিব আল হাসানের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরেছেন অধিনায়ক সাকিব। ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বেছে নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান। দলের হয়ে এদিন ব্যাট হাতে কেবল রান করেছেন নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন। শান্ত ২৫ এবং আফিফ করেছেন ৩৮ রান। সাকিব আল হাসান, লিটন দাস কিংবা ওপেনার সৌম্য সরকার কেউই বলার মতো রান করতে পারেননি। শুরুতে বড় রানের আভাস দিলেও সৌম্য আউট হওয়ার পরেই শুরু হয় টাইগারদের ব্যাটিং ধ্বস। মিডল অর্ডারে দ্রুত ফিরেছেন ইয়াসির রাব্বি। নুরুল হাসান সোহান থিতু হওয়ার পরও করেছেন ১৩ রান। তবে শেষ দিকে মোসাদ্দেক হোসেনের চেষ্টায় সম্মানজনক স্কোর দাঁড়ায় করায় টাইগাররা। ১২ বল খেলে এই ব্যাটার করেন ২০ রান। তাতেই সম্মানজনক এক পুঁজি পায় বাংলাদেশ। বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ। নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
