কুয়েতে ৯০ মসজিদে সূর্যগ্রহণের নামাজ
ডেস্ক রিপোর্ট
595
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ | ০৬:১০:১৬ এএম
ফাইল-ফটো
কুয়েতে ৯০টি মসজিদে সূর্যগ্রহণের বিশেষ প্রার্থনার নামাজ অনুষ্ঠিত হবে আজ। দুপুর ১টা ৩০ মিনিটে নামাজের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দেশটির ধর্ম মন্ত্রণালয়। এছাড়া সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে দুপর ২টা ৩৫ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং বিকেল ৩টা ৪৪ মিনিটে শেষ হবে। সূর্যগ্রহণের সময় এটি ৫৩.৪ শতাংশে পৌঁছাবে।
[caption id="attachment_5754" align="alignleft" width="338"]
ফাইল-ছবি[/caption]
এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চক্ষুবিদ্যা বিভাগের পরিচালক ড. আহমদ আল-ফৌদারি স্থানীয় নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকালে দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। দীর্ঘক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকা ঠিক হবে না।
রাসুল (সা.) বলেছেন, ‘সূর্য ও চন্দ্র আল্লাহর অন্যতম দুটি নিদর্শন। এগুলো কারো মৃত্যু কিংবা জন্মের জন্য ‘গ্রহণ’ হয় না, অতএব তোমরা যখন তা দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, তাকবির বলবে, সালাত আদায় করবে এবং সদকা করবে।’ (সহিহ বুখারি, হাদিস নং: ১০৪০)
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
