ব্যর্থতা কাধে নিয়ে পদত্যাগ করেছেন উইন্ডিজ প্রধান কোচ ফিল সিমন্স
খেলা ডেস্ক
549
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ | ০৭:১০:০১ এএম
ফাইল-ফটো
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ায় এর ব্যর্থতা কাধে নিয়ে পদত্যাগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স। সোমবার (২৪ অক্টোবর) রাতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পাঠানো এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সিমন্স।
এতে তিনি বলেন, ‘আমি স্বীকার করছি যে এই ব্যর্থতা শুধু দলকে নয়, বরং যেসব দেশের আমরা প্রতিনিধিত্ব করি, তাদের সবাইকে কষ্ট দিয়েছে। এটা হতাশাজনক। আমরা বিশ্বকাপে ভালো খেলতে পারিনি এবং দর্শক হিসেবে টুর্নামেন্টটা দেখতে হবে। ভক্তদের কাছে আমি ক্ষমা চাইছি।’
বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ নভেম্বর পার্থে শুরু হবে প্রথম টেস্ট। আর ৮ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দ্বিতীয় টেস্ট।
সিমন্স জানিয়েছেন, এই টেস্ট সিরিজ শেষেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। উইন্ডিজ দলের প্রধান কোচ বলেন, ‘এখন এটা সবাইকে জানানোর সময় হয়েছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর আমি ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
