ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

লুঙ্গির কাছে দিশেহারা ভারতের পরাজয়

ডেস্ক রিপোর্ট
565

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২ | ০৬:১০:১৫ এএম
লুঙ্গির কাছে দিশেহারা ভারতের পরাজয় ফাইল-ফটো

ভারতের বিপক্ষে বিশ্বকাপ মঞ্চে দারুণ একটি দিন পার কারছেন লুঙ্গি এনগিদি। মূলত  তাঁর বলেই শক্তিশালী ভারতকে অল্পতে থামিয়েছে তারা। এরপর তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ জয়। এমন দিনে ম্যাচসেরাও স্বাভাবিকভাবে তিনি। যিটি বিশ্বকাপে তাঁর প্রথম ম্যাচসেরা হওয়ার পুরস্কার। তাইতো পুরস্কার নিতে এসে কিছুটা আবেগী হয়ে পড়লেন এই প্রোটিয়া পেসার।

চলমান বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখেনি ভারত। গতকাল রোববার জয়ের ছন্দে উড়তে থাকা ভারতকে মাটিতে নামাল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদির বোলিং দাপটে বেশি দূর যেতে পারেনি ভারত। যাদবের ব্যাটে চড়ে কোনো মতে প্রোটিয়াদের ১৩৪ রানের লক্ষ্য দেয় রোহিত শর্মার দল।

যা টপকে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন প্রোটিয়ারা। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ভারত। সমান ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ।

মূলত ম্যাচ জয়ের মূল নায়ক লুঙ্গি। নিজের গতির দিয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েছেন তিনি। এক স্পেলেই তুলে নিয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার উইকেট। নিজের কোটার ৪ ওভার খরচা করে মাত্র ২৯ রান দেন তিনি। নেন চার উইকেট।

ম্যাচ শেষে লুঙ্গি বলেন, ‘বিশ্বকাপে এমন কিছু অর্জন করা (ম্যাচ সেরার পুরস্কার) এবং দেশের জয়ে সাহায্য করা। এটা আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। যা দীর্ঘ দিন আমার মনে জায়গা নিয়ে থাকবে।’

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬