পাকিস্তানের সাথে হারের পর টাইগার শিবিরে বড় দুঃসংবাদ
ডেস্ক রিপোর্ট
582
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২ | ০৮:১১:২০ এএম
ফাইল-ফটো
পাকিস্তানের বিপক্ষে আজ বাংলাদেশের ছিল সেমিফাইনালে খেলার হাতছানি। বাবরদের কাছে ৫ উইকেটে হেরে সে আশা জলাঞ্জলি দিয়েছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশের দুর্দশা অবশ্য এখানেই শেষ নয়। পাকিস্তানের কাছে এই হার ২০২৪ বিশ্বকাপে আবারও প্রথম রাউন্ডের মোড়কে ‘বাছাই পর্বে’ নামিয়ে দিয়েছে দলটিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। আর সে আসরের জন্য ‘বাছাই পর্ব’ ছাড়াই নেদারল্যান্ডস বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে, গ্রুপের শীর্ষ চারে থেকে শেষ করার কারণে দলটি সেই বিশ্বকাপে খেলবে সরাসরি সুপার টুয়েলভে।
গত ৩১ মে এক বিবৃতিতে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের নতুন এক পদ্ধতির বিষয়টি জানায় আইসিসি। সেখানে বলা হয়, আগামী বিশ্বকাপের ১২ দলের আটটি নির্ধারিত হবে সুপার টুয়েলভের দুই গ্রুপ থেকে। সেখানের শীর্ষ চার, চার আটটি দল খেলবে বিশ্বকাপে। সঙ্গে যোগ দেবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রও। আর এর পরের দুই দল নির্ধারিত হবে ১৪ নভেম্বর। সেদিন এই দলগুলোর বাইরে শীর্ষ দুই দল সরাসরি খেলবে বিশ্বকাপে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
