ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

শোয়েব-সানিয়ার বিবাহবিচ্ছেদের নতুন তথ্য ফাঁস

ডেস্ক রিপোর্ট
600

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০৬:১১:২৫ এএম
শোয়েব-সানিয়ার বিবাহবিচ্ছেদের নতুন তথ্য ফাঁস ফাইল-ফটো

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে।

এবার তাদের সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিওটিভি। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, আইনি বাধ্যবাধকতা শেষ করার পর শোয়েব মালিক-সানিয়া মির্জা দম্পতি ডিভোর্সের অফিশিয়াল ঘোষণা দেবেন।

গত এক মাস যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এ দম্পতির ডিভোর্সের গুঞ্জন ভাসছে। তবে এটা নিয়ে এখন পর্যন্ত তারা মুখ খোলেননি।

জিও নিউজে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে তাদের মুখ না খোলার আরো একটি কারণ হলো- বিভিন্ন ‘শো’তে একসঙ্গে উপস্থিত হওয়ার চুক্তি স্বাক্ষর করা আছে।

সানিয়া-শোয়েব মুখ না খুললেও তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন দুজনেরই ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক শোয়েবের ম্যানেজমেন্ট দলের সদস্য এবং তাদের ঘনিষ্ঠ এক বন্ধুর বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ‘দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’

সূত্র জানায়, ডিভোর্স হলেও একমাত্র পুত্র ইজহান মির্জা মালিককে শোয়েব মালিক-সানিয়া মির্জা উভয়েই লালন-পালনের বিষয়ে সম্মত হয়েছেন।

[caption id="attachment_6428" align="alignright" width="757"]ফাইল ছবি ফাইল ছবি[/caption]

উল্লেখ্য, ২০১০ সালে মহা ধুমধামের মধ্য দিয়ে সানিয়া-শোয়েবের বিয়ে হয় এবং ২০১৮ সালে তাদের কোলজুড়ে আসে একমাত্র ছেলে ইজাহান মির্জা মালিক।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬