জাপান করোনায় গত একদিনে মৃত্যু ও শনাক্তে বিশ্বে ১ম
ডেস্ক রিপোর্ট
765
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২ | ০৫:১১:৪১ এএম
ফাইল-ফটো
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। একই সময়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩২৭ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ১৫ হাজার ৩৫১ জনে। মোট রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩ লাখ ১৪ হাজার ৮৩৯ জন। সোমবার (১৪ নভেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান।
জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭৮ হাজার ৭১০ জন আক্রান্ত হয়েছেন এবং ৪৭ হাজার ৫৭৯ জন মারা গেছেন।
তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ৬১ জন। শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ৩৪ হাজার ২৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৬২ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
১২ অক্টোবর ২০২৬
ভোলায় "ইনসি সিমেন্ট" কর্তৃক বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
১৫ আগস্ট ২০২৬
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
