টি-টেনে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেল বাংলা টাইগার্স
ডেস্ক রিপোর্ট
585
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ | ০৫:১১:১৭ এএম
ফাইল-ফটো
টি-টেন লিগে দারুণ জয় পেয়েছে বাংলা টাইগার্স। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সকে তারা হারায় ১৯ রানে। বাংলা টাইগার্সের হয়ে এদিন দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব আল হাসান।
বুধবার (২৩ নভেম্বর) আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করে সাকিবরা। ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১২ রানে থামে স্ট্রাইকার্সের ইনিংস।
ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি সাকিবের দলের। জাজাই ও জো ক্লার্কের বিদায়ের পর দলের হাল ধরেন কলিন মুনরো ও এভিন লুইস। মুনরো ৩০ রান করে বিদায় নিলেও অর্ধ-শতক তুলে নেন লুইস। ব্যাট হাতে ৬ বলে ১৪ রান করেন সাকিব।
১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন কাইরন পোলার্ড। বল হাতে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে এক উইকেট নেন সাকিব।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
