ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন ঘোষণা
ডেস্ক রিপোর্ট
583
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ০৮:১০:৩৫ এএম
ফাইল-ফটো
ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করেছে সৌদি আরব সরকার। যেকোনো দেশের যেকোনো মুসলিম নাগরিকের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।
শুধু তা-ই নয়, ওমরাহ পালনকারীরা সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিহা এ ঘোষণা দিয়েছেন।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই নানা বিড়ম্বনায় পড়তেন লাখ লাখ ওমরাহ পালনকারী। তাদের কথা বিবেচনায় নিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ছাড়া, চলতি বছর হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কাস্টমস। এখন থেকে সৌদিতে আসা-যাওয়ার সময় সর্বোচ্চ ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণ স্বর্ণ ও জিনিসপত্র বহন করা যাবে। এর চেয়ে বেশি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে লিখিত অনুমতি নিতে হবে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
