জেনে নিন ধানমন্ডির নামকরণের ইতিহাস
ডেস্ক রিপোর্ট
688
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ | ১০:১১:১১ এএম
ফাইল-ফটো
১৯৫০ এর দশকে ভূমি অধিগ্রহণের মাধ্যমে সরকারী উদ্যোগে ধানমন্ডি আবাসিক এলাকা গড়ে তোলা হয়। আজকের আবাসিক এলাকা ধানমন্ডিতে ব্রিটিশ আমলে চাষাবাদ হতো। তবে সেইসময় ধানমন্ডিতে কিছু কিছু বসতিও ছিল। সেই এলাকায় ধান উৎপন্ন হতো বলেই নামকরণ ধানমন্ডি হয়নি।
এলাকাটিতে ধানের এবং অন্যান্য শস্যের বীজের হাট বসতো। হাট বাজারকে ফার্সী এবং উর্দু ভাষায় মন্ডি বলা হয়। সেখান থেকেই এলাকাটির নাম ধানমন্ডি হয়। ধানমন্ডির পাশেই একটি খাল ছিল।
উনিশ শতকের দিকে হয়তো খালটি শুকিয়ে গিয়েছিল। সেই কারণে হাট হিসাবে ধানমন্ডির গুরুত্ব কমে গিয়েছিল। ধানমন্ডি তখন জঙ্গলাকীর্ণ হয়ে পড়েছিল। গত শতকের প্রথম পঞ্চাশ-ষাট বছরেও এ অবস্থার পরিবর্তণ ঘটে নি।
পরবর্তীতে পাকিস্তান আমলের শেষের দিকে অভিজাতদের আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠে ধানমন্ডি। ধানমন্ডি এখন ঢাকার অভিজাতদের অনেকগুলো আবাসিক এলাকার মধ্যে একটি। তবে ধানমন্ডির কিছু কিছু এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
০২ আগস্ট ২০২৬
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
২৭ জুলাই ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
১২ জুলাই ২০২৬
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
১২ জুলাই ২০২৬
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি
১২ জুলাই ২০২৬
ভোলায় ৯০ বছরের বৃদ্ধ প্রফেসরের সংবাদ সম্মেলন : সন্তানের মিথ্যা মামলা ও নির্যাতন থেকে বাঁচার আকুতি
১২ জুলাই ২০২৬
