ক্যান্সার সচেতনতা সৃষ্টিতে নগ্ন হয়ে ছবি তুললেন আড়াই হাজার নারী-পুরুষ
ডেস্ক রিপোর্ট
638
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২ | ০৪:১১:৪৪ এএম
ফাইল-ফটো
ত্বকের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত এক বিশেষ ফটোশুটে নগ্ন হয়ে অংশ নিয়েছেন ২ হাজার ৫০০ নারী-পুরুষ। শনিবার (২৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে বিশেষ এই ফটোশুটের আয়োজন করা হয়।
আমেরিকার বিখ্যাত ফটোগ্রাফার স্পেনসার টিউনিক্স এই উদ্যোগ নেন। তিনি নিয়মিত মানুষকে চর্ম পরীক্ষায় উদ্যোগী করতেই এই বিশেষ ফটোশ্যুটের আয়োজন করে।
আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রথমবারের মতো সমুদ্র সৈকতে নগ্নভাবে প্রবেশের অনুমতি দিয়েছিল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।
ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ানদের স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি।
এ বিষয়ে টিউনিক বলেন, ‘ত্বকের ক্যানসার নিয়ে সচেতনতা তৈরিতে আমাদের সুযোগ তৈরি হয়েছিল। এখানে এসে আমার শিল্পকর্ম তৈরি করে আমি গর্বিত।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
