১৯৭৫ সালের এসএসসি পরীক্ষার্থী আজাদের ৬৭ বছর বয়সে স্বপ্ন পূরণ
ডেস্ক রিপোর্ট
554
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ | ০৮:১১:০৭ এএম
ফাইল-ফটো
শিক্ষা অর্জনের জন্য বয়স কোনো বিষয় না, দরকার ইচ্ছাশক্তি। বিষয়টি প্রমাণ করে দিলেন ৬৭ বছর বয়সী আবুল কালাম আজাদ। তিনি এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৯৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ। নানা অভাবের কারণে পড়ালেখা করতে পারেননি তিনি। তবে তিন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তার বড় ছেলে শিক্ষক, মেঝ ছেলে কামিল পাস ও ছোট ছেলে প্রকৌশলী।
আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ১৯৭৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় অভাবের কারণে পড়তে পারিনি। সে সময় পরিবার চালাতে হিমশিম খেতে হয়েছিল। তাই ঢাকায় চলে যাই। ঢাকাতে গিয়ে পড়ালেখা করতে চেয়েছি। কিন্তু সেটা সম্ভব হয়নি। পরে ঢাকা থেকে সৌদি আরব চলে যাই। সেখানে দীর্ঘ ১৮ বছর থাকি। বাড়ি ফিরে সাংসারিক কাজের ফাঁকে শুরু করি লেখালেখি। ইতোমধ্যে অসংখ্য কবিতা, ছড়া, উপন্যাস ও গান লিখেছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ২৭টি কবিতা লিখেছি। আর বঙ্গবন্ধুকে নিয়ে পাঁচটি কবিতা লিখেছি। আমি চাই আমার লেখা কবিতা যেন প্রধানমন্ত্রী হাতে পৌঁছাক।
নতুন করে পড়ালেখা করে পাস করার অভিজ্ঞতা তুলে ধরে কালাম বলেন, প্রথমে সবাই হাসাহাসি করলেও এখন আমি পাস করাই তারা খুশি। তারা আমার পরীক্ষার ফলাফলের খোঁজ-খবর নিয়েছে। মহানবী (সা.) শিক্ষা গ্রহণের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যেতে বলেছিলেন। তাই আমি আমার ইচ্ছাটা শেষ বয়সে হলেও পূরণ করতে পেরেছি।
কালামের মেঝ ছেলে আরিফুল ইসলাম বলেন, বাবা আমাদের লেখাপড়া ও সংসার চালাতে অনেক কষ্ট করেছেন। তার ইচ্ছে থাকার পরও পড়াশোনা করতে পারেননি। তিনি শেষ বয়সে এসে পরীক্ষা দিয়ে পাস করেছেন। এতেই আমরা খুশি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
