রাতে মোজা পড়ে ঘুমোলে যেসব ক্ষতি হয়
ডেস্ক রিপোর্ট
617
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২২ | ০৬:১২:০৯ এএম
ফাইল-ফটো
শীতের রাতে যতই গরম পোশাক পরে গা-গরম করুন না কেন, পায়ে মোজা না পরলে কিন্তু ঠান্ডা কাটতে চায় না। অনেকেই আবার শীতের রাতে উষ্ণতা পেতে মোজা পরেই ঘুমোতে যান। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে পায়ে মোজার ব্যবহার বিশেষ ভাবে প্রচলিত। কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচতে এই অভ্যাস অজান্তেই শরীরের ক্ষতি করছে, তা কী জানেন?
পায়ে মোজা পরে ঘুমোতে গেলে শরীরের যেসব ক্ষতি হতে পারে-
- রক্ত সঞ্চালন
রাতে পায়ে মোজা পরে ঘুমোলে দেহে রক্ত সঞ্চালন কিন্তু ব্যাহত হয়। বেড়ে যেতে পারে হার্টরেট। ঘুমের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। শুধু তাই নয়, রক্ত সঞ্চালন সঠিক না হলে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যা হতে পারে।
- পায়ের ত্বকের সমস্যা
দীর্ঘ ক্ষণ পায়ে মোজা পরে থাকলে পায়ের চামড়া ঘেমে ত্বকে সংক্রমণ হতেই পারে। বিশেষ করে যদি সেই মোজা নাইলনের হয়, তা হলে ক্ষতি আশঙ্কা অনেকটাই বেশি। ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে বিশেষজ্ঞরা সব সময়ে সুতির জিনিস পরার পরামর্শ দেন। এ ছাড়াও দীর্ঘ ক্ষণ মোজা পরে থাকলে ত্বকে র্যাশ হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
মোজা ছাড়া কী কী উপায়ে পা গরম রাখবেন?
- সর্ষের তেল বা অলিভ অয়েল হালকা গরম করে পায়ের তলায় মালিশ করতে পারেন।
- পায়ের পাতায় গরম পানির সেঁক দিতে পারেন।
- ‘হট প্যাড’ গরম করেও পায়ে সেঁক দিতে পারেন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
