খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দিলেন যারা
ডেস্ক রিপোর্ট
543
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ | ১১:১২:৩৩ এএম
২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাইয়ের পর ট্যাক্স কার্ড-প্রাপ্তদের সেরা করদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়।
এবার খেলোয়াড় ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও কাজী নুরুল হাসান (সোহান)। তাদের দেয়া হবে বিশেষ সম্মাননা 'ট্যাক্স কার্ড'।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার এনবিআরের একটি ঊর্ধ্বতন সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ২০২০-২১ কর বছরের জন্য খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছিল ক্রিকেটার মো. মাহমুদউল্লাহ, তামিম ইকবাল খান ও সৌম্য সরকার।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
