বছর শুরুর প্রথম প্রহরেই কিয়েভে ভয়াবহ হামলা
ডেস্ক রিপোর্ট
583
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:১৯ এএম
ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন বছরের প্রথম প্রহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নতুন বছর শুরুর প্রথম দুই ঘণ্টা বিমান হামলার সাইরেন বেজেছে কিয়েভসহ গোটা ইউক্রেনজুড়ে।
অনেকে নববর্ষের আতশবাজির শব্দ মনে করে ঘরের বেলকনিতে এসে 'গ্লোরি অব ইউক্রেন! গ্লোরি অব হিরোস' বলে চিৎকার করতে থাকে। কিয়েভে মোতায়েন করা ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, তারা ২৩টি রুশ হামলা প্রতিহত করেছে। খবর আল জাজিরার।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, নতুন বছরের প্রথম বিস্ফোরণগুলো মধ্যরাত পেরিয়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পরে শুরু হয়েছিল, দুটো জেলাকে কেন্দ্র করে আক্রমণ শুরু হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে, যেটি এখন এর এগারোতম মাসে রয়েছে। আমরা লড়াই করেছি এবং লড়াই চালিয়ে যাব।
উল্লেখ্য, বিশ্ববাসীকে যাতে নতুন বছরে ইউক্রেনের জয়ের সুখবর দিতে পারেন, এ কামনা করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নববর্ষের শুভেচ্ছা জানানোর কয়েক মিনিট পর থেকেই হামলা শুরু হয়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
