বিশ্বের উন্নত দেশগুলোকে পেছনে ফেলেছে দেশের ইন্টারনেট সেবা
ডেস্ক রিপোর্ট
616
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৪৬ এএম
ফাইল-ফটো
মোবাইল এবং ব্রডব্যান্ডে ইন্টারনেট গতির সূচকে এগিয়েছে বাংলাদেশ। ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশর বর্তমান অবস্থান ১১৯ নম্বরে।
বিশ্বের দেশগুলোর গড় ইন্টারনেট গতির তুলনামূলক সূচক প্রকাশ করেছে ওকলা। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী মোবাইল, ব্রডব্যান্ড নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় এবং বিশ্লেষণ করে থাকে।
ওকলার সবশেষ ২০২২ সালের নভেম্বর মাসের প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশর অবস্থান ১৪২টি দেশের মধ্যে ১১৯ নম্বরে। মোবাইল ইন্টারনেটে বাংলাদেশের গড় ডাউনলোড গতি ১৩ দশমিক ৯৫ এমবিপিএস, আপলোড গতি ৯ দশমিক ২০ এমবিপিএস এবং ল্যাটেন্সি ২৮ এমএস।
২০২২ সালের শুরুতে বাংলাদেশের এই অবস্থান ছিলো ১৩০ নম্বরে। এরপর মে মাসের আগ পর্যন্ত ১২৯ অবস্থান ধরে রেখে পিছিয়ে ১৩৪ এ চলে যায়। তারপর কমা-বাড়ার মধ্যে থেকে নভেম্বরে এসে অনেকটাই এগিয়ে যায়। এই তালিকার একদম শেষের দেশটি রয়েছে আফগানিস্তান।
বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন, দেশের মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ডে সেবার বিভিন্ন ধাপে মানোন্নয়ন করা হয়েছে। নেটওয়ার্কে প্রয়োজনীয় স্পেকট্রাম, ফাইবারাইজেশন, টাওয়ার স্থাপনসহ বিভিন্ন ইন্টিকেটরে কাজ হয়েছে।
ব্রডব্যান্ডে বাংলাদেশের অবস্থান ১৮০ টি দেশের মধ্যে ১০২ নম্বরে। এখানে ডাউনলোড গতি ৩৪ দশমিক ৮৫ এমবিপিএস, আপলোড ৩৭ দশমিক ৪১ এমবিপিএস এবং ল্যাটেন্সি ৫ এমএস। অক্টোবরে এই অবস্থান ছিলো ১০৫ নম্বরে।
এই তালিকায় বাংলাদেশের পেছনে রয়েছে তুরস্ক, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশ। তালিকার একদম শেষে রয়েছে কিউবা।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
৩০ এপ্রিল ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
৩০ এপ্রিল ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৯ এপ্রিল ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
