ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

ঢাকার বিধ্বংসী বোলারদের সামনে অসহায় খুলনা

ডেস্ক রিপোর্ট
604

প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:০৬ এএম
ঢাকার বিধ্বংসী বোলারদের সামনে অসহায় খুলনা ফাইল-ফটো

শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। প্রতিযোগিতার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স ও ইয়াসির আলী রাব্বির খুলনা টাইগার্স।

নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ঢাকার বোলারদের তোপে বড় সংগ্রহ পায়নি খুলনা। নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ ৮ উইকেটে ১১৩ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। শুরুতেই ৭ রানে বিদায় নেন খুলনার ওপেনার শারজিল খান।

আরেক ওপেনার তামিম ইকবাল বা তিনে নামা মুনিম শাহরিয়ার কেউই পাননি দুই অংকের দেখা। দুজনে ফেরেন যথাক্রমে ৮ ও ৪ রানে। আজম খান আউট হন ১৮ রানে।

পঞ্চম উইকেটে ৩১ রানের জুটি গড়েন ইয়াসির আলী রাব্বি ও মোহাম্মদ সাইফুদ্দিন। অল্প সময়ের ব্যবধানে ফেরেন দুজনই। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক ইয়াসির। এছাড়া সাইফুদ্দিন খেলেন ১৯ রানের ইনিংস।

শেষদিকে ওয়াহাব রিয়াজের ৩ বলে ১০ রানের ক্যামিওতে খুলনার পুঁজি কিছুটা বাড়ে। সাব্বির রহমান ১১ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে একাই ৪ উইকেট শিকার করেন আল আমিন হোসেন। এছাড়া নাসির হোসেন ও আরাফাত সানি একটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬