বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মোহনায় মেঘনা নদীতে ৪ হাজার ব্যাগ সিমেন্ট সহ এম ভি ঈশা খাঁ জাহাজ ডুবি
ডেস্ক রিপোর্ট
809
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:২৮ পিএম
বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মোহনায় মেঘনা নদীতে ৪ হাজার ব্যাগ সিমেন্ট সহ এম ভি ঈশা খাঁ জাহাজ ডুবি
ষ্টাফ রিপোর্টার : ভোলার ব্যবসায়ীর মিথিলা এন্টারপ্রাইজের মালিক মোঃ নুরুল ইসলাম নতুন বাজার ভোলা এর ৪ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে ঢাকার নারায়ণগঞ্জ থেকে ভোলা আশার পথে বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মোহনায় মেঘনা নদীতে এম ভি ঈশা খাঁ জাহাজের নিচের অংশে হঠাৎ ফাটল ধরে পানি উঠে তলিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। জানাযায় গতকাল ২২/৪/২০২৩ ইং (২২এপ্রিল ২০২৩) রবিবার বিকাল আনুমানিক পাঁচটার সময় ঢাকার মেঘনা ঘাট থেকে ৪হাজার ব্যাগ টাইগার সিমেন্ট নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা হয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মোহনায় মেঘনা নদীতে আসলে জাহাজের নীচের অংশের তলা ফেটে যায় মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে এম ভি ঈশা খাঁ জাহাজটি সিমেন্টসহ তলিয়ে যায়। দুর্ঘটনার সময় নদীতে থাকা আশপাশের জেলেরা এসে জাহাজে থাকা স্টাফদের উদ্ধার করলেও সিমেন্ট ও জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়নি। এদিকে মিথিলা এন্টারপ্রাইজের মালিক মোঃ নুরুল ইসলাম মিয়া ঘটনাস্থলে এসে হতভম্ব হয়ে পড়েন। তিনি জানান ব্যাংক থেকে ঋণ নিয়ে এই সিমেন্ট ক্রয় করেছিলাম। জাহাজটি ডুবে যাওয়ার কারণে আমি এখন নিঃস্ব ও সর্বশান্ত হয়ে পড়েছি। তিনি আরো বলেন, সিমেন্ট ডুবে যাওয়ায় এখানে বিশ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে। তিনি বলেন ব্যাবসার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে এই মালামাল ক্রয় করে লাভবান হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আজ সেই চেষ্টা নিমেষে তলিয়ে গেছে ।
আরও পড়ুন:
বাণিজ্য সম্পর্কিত আরও
সাবিত ইন্টারন্যাশনাল এর "নিউ ইয়ার, নিউ মিশন"
০৪ জানুয়ারী ২০২৫
বেড়েই চলেছে পেঁয়াজের দাম,সবজিতে কিছুটা স্বস্তি
২৮ অক্টোবর ২০২৪
১০ বছরে পদার্পন করল "আমানত ট্রাভেলস"
৩০ সেপ্টেম্বর ২০২৪
দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান "মনির ট্রাভেল এন্ড ট্যুরিজম" এর শুভ উদ্বোধন
২৩ সেপ্টেম্বর ২০২৪
ইন্টারনেট ব্ল্যাকআউট: ছয় দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা হারিয়েছে ট্রাভেল এজেন্সিগুলো
২৭ জুলাই ২০২৪
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা
২৪ মার্চ ২০২৪
