ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপের সুপার সিক্সে এক পা টাইগ্রেসদের

ডেস্ক রিপোর্ট
604

প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ | ১১:০১:০৮ এএম
বিশ্বকাপের সুপার সিক্সে এক পা টাইগ্রেসদের ফাইল-ফটো

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের জয়রথ যেন ছুটছেই। বিশ্বমঞ্চে আধিপত্য দেখিয়ে জয় তুলে নিচ্ছে টাইগ্রেসরা। অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৬ রানের বড় লক্ষ্য দেয় বাংলাদেশ নারী দল। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান করে প্রমিলারা। বাংলাদেশের দেয়া ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ১৫৫ রান করলে ১০ রানের জয় পায় বাংলাদেশ নারী দল। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।

সোমবার (১৬ জানুয়ারি) ‘গ্রুপ এ’ এর ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে বাংলাদেশ সময় দুপুরে শুরু হয় ম্যাচটি। ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হতে থাকে দুই ওপেনার প্রত্যাশা ও মিষ্টি শাহা। দলীয় ৭৫ রানে বিদায় নেয় প্রত্যাশা। তবে তার আগে ৪৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। ১২তম ওভারের প্রথম বলেই নেত্রাঞ্জলির শিকার হন প্রত্যাশা।

একই ওভারের তৃতীয় বলে বিদায় নেন আরেক ওপেনার মিষ্টিও। রান আউট হয়ে দলীয়  ৯৭ রানে সাজঘরে ফেরেন মিষ্টি। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ১৪ রান।

এরপর দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার মিলে জুটি গড়ে তুলেন ৮৬ রান। ২৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন দিলারা। আর ২৮ বলে ৩ চার ২ ছক্কায় অর্ধশতক পূর্ণ করেন স্বর্ণা। ৫০ রানে থাকেন অপরাজিত।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬