বিশ্বে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে
ডেস্ক রিপোর্ট
590
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:০২ এএম
ফাইল-ফটো
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৭৯। এ সময় সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৯৭৪ জন।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯ জনে। আর মারা যান ৯৬২ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৫২ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩৫৭ জন।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৭৬ জন এবং মারা গেছেন ১১৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৩০ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ১৩০ জন। ফ্রান্সে ৯৯, রাশিয়ায় ৪৫, তাইওয়ানে ৩০, হংকংয়ে ৪৬, মেক্সিকোতে ১০ জন মারা গেছেন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ২৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪১ জনের। এ সময় সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৫২৭ জন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
