ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

সাকিবের ঘাড়ে পান্ডিয়ার নিশ্বাস

খেলা ডেস্ক
532

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:০২:৪০ এএম
সাকিবের ঘাড়ে পান্ডিয়ার নিশ্বাস ফাইল-ফটো

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ম্যাচটি ছিল সিরিজ-নির্ধারক। রাঁচিতে নিউজিল্যান্ড আর লক্ষ্ণৌতে ভারত জেতার পর হার্দিক পান্ডিয়াদের সামনে ছিল সিরিজ জয়ের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ-জয়ে ব্যাটে-বলে সামনে থেকেই নেতৃত্ব দেন পান্ডিয়া। ব্যাট হাতে ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসের পর বল হাতে নেন ১৬ রানে ৪ উইকেট। শুবমান গিলের সেঞ্চুরির পর পান্ডিয়ার অলরাউন্ড নৈপুণ্যে ভর করে কিউদের ১৬৮ রানের বড় ব্যবধানে হারায় ভারত।

ফেব্রুয়ারির প্রথম দিনের ওই পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন পান্ডিয়া।

আফগানিস্তানের মোহাম্মদ নবীকে টপকে শুধু সেরা দুইয়েই ওঠেননি, রেটিং পয়েন্টে শীর্ষে থাকা সাকিব আল হাসানের খুব কাছেও পৌঁছে গেছেন। এক নম্বরে থাকা সাকিবের রেটিং ২৫২, পান্ডিয়ার ২৫০। তিনে থাকা নবীর রেটিং পয়েন্ট ২৩৩। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের নৈপুণ্যে মোট ৩৩ পয়েন্ট যোগ হয়েছে পান্ডিয়ার।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬