ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

এখন পর্যন্ত মেট্রোরেল থেকে যতটাকা আয়

ডেস্ক রিপোর্ট
650

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:২৪ এএম
এখন পর্যন্ত মেট্রোরেল থেকে যতটাকা আয় ফাইল-ফটো

উদ্বোধনের পর থেকে ২৯ দিনে দেশের প্রথম মেট্রোরেলে প্রায় আড়াই কোটি টাকা আয় হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ তথ্য দেন ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক।

২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয় স্বপ্নের মেট্টোরেল। উদ্বোধনের পরদিন থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে বিরতিহীনভাবে চলাচল শুরু করে স্বপ্নের এই রেল।

উদ্বোধনের পর থেকে ২৯ দিনে মেট্রোরেলে প্রায় আড়াই কোটি (২ কোটি ৪৬ লাখ) টাকা আয় হয়েছে জানিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক বলেন, ২৯ দিনে ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। মূল আয় বোঝা যাবে পুরো রুট চালু হলে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি স্টেশনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। তবে টিকিট কাটার সুবিধার্থে যাত্রীদের জন্য গেট খোলা হবে সকাল ৮টা থেকে। ট্রেনগুলো আগের মতোই ১০ মিনিট পরপর চলাচল করবে।

ডিএমটিসিএলের কর্মকর্তা আরও জানিয়েছেন, আপাতত মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই। তবে নতুন নতুন স্টেশন চালু হবে। ২৬ মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে মেট্রোরেল থামানোর পরিকল্পনা আছে। বর্তমানে চালু হওয়া মেট্রোরেল প্রকল্পটির নাম এমআরটি লাইন-৬। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এর দৈর্ঘ্য ২১ কিলোমিটারের বেশি। এর মধ্যে ১৭টি স্টেশন থাকছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬