রুশ নারীরা নিচ্ছেন রাইফেল চালানোর প্রশিক্ষণ
ডেস্ক রিপোর্ট
602
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:০২:৫২ এএম
ফাইল-ফটো
সোভিয়েত আমলে ডিজাইন করা কালাশনিকভ রাইফেল হাতে নিয়ে এবং সামরিক পোশাক পরে রুশ নারীদের একটি দল বিভিন্ন ফায়ারিং পজিশনে মহড়া করছে। ইউক্রেন যুদ্ধক্ষেত্রের প্রায় দুই হাজার কিলোমিটার দূরে ইউরাল পর্বতমালার কাছে রাশিয়ান শহর ইয়েকাটেরিনবার্গের একটি জিমনেশিয়ামে তারা গুলি ছোড়ার এই মহড়া চালাচ্ছেন।
দোনেৎস্কের পূর্বাঞ্চলে বছরব্যাপী চলমান সংঘাত রাশিয়ায় নতুন সামরিক উন্মাদনা জাগিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, শেষ পর্যন্ত হয়তো এই লড়াই রাশিয়ার অভ্যন্তরে চলে আসতে পারে।
এই গ্রুপের প্রতিষ্ঠাতা ৩৬ বছর বয়সী ওলগা স্মেতানিনা এএফপিকে বলেছেন, ‘ঈশ্বর না করুন, এম কিছু যদি ঘটে, কোনও আক্রমণ বা কোনও ধরনের বিপদ হয়, আমাদের নিজেদেরকে এবং আমাদের প্রিয়জনকে রক্ষা করতে শেখা উচিত। আমি রাশিয়াকে খুব ভালোবাসি।’
এই কর্মসূচি ‘দ্য উইমেনস গার্ড অব দ্য ইউরাল’ নামে অভিহিত একটি উদ্যোগের অংশ। গত সেপ্টেম্বরে রাশিয়া বেসামরিক নাগরিকদের সামরিক বাহিনীতে যুক্ত করার ঘোষণা দেওয়ার পর স্মেতানিনা এবং অন্যান্য কর্মীরা এই উদ্যোগ নিয়েছিলেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
