ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব

ডেস্ক রিপোর্ট
762

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:০২:৫২ এএম
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব ফাইল-ফটো

সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ থেকে বিদায় নিয়েছে। আর মার্চে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে দুই সপ্তাহের ছুটি পাচ্ছেন এই অলরাউন্ডার। সেই সুযোগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ পেশোয়ার জালমির হয়ে খেলতে দেশটিতে উড়ে গেলেন তিনি।

সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান।

[caption id="attachment_9874" align="aligncenter" width="552"]টুইটার টুইটার[/caption]

প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পেশোয়ারের জার্সিতে খেলবেন সাকিব। এই ১২ দিনে অন্তত ৫টি ম্যাচে খেলবেন তিনি।

আজ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার। এই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে সাকিবকে। এর আগে সোমবার সাকিবকে দলে নেওয়ার বিষয়টি ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে পেশোয়ার জালমি।

পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন সাকিব। তবে, উইন্ডিজ তারকা শারফান রাদারফোর্ডের চোটে সুযোগ পেয়ে যান তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডারের বদলি হিসেবে সাকিবকে নিয়েছে পেশোয়ার।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬