চলে গেলেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব
ডেস্ক রিপোর্ট
631
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ | ০৫:১০:৩৩ এএম
ফাইল-ফটো
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব মারা গেছেন। সোমবার (১০ অক্টোবর) সকালে নয়া গুরুগ্রামে মেদান্ত হাসপাতালে মারা যান তিনি।
৮৩ বছর বয়সী এই নেতা কিডনি, ফুসফুসসহ বিভিন্ন ধরনের অসুখে ভুগছিলেন। গেল সপ্তাহে অসুস্থতা বাড়ায় তাকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে রোববার সন্ধ্যায় তাকে আইসিইউতে পাঠানো হয়। সোমবার ওই হাসপাতালেই মৃত্যু হয় তার।
সমাজতান্ত্রিক রাজনীতি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও লোক দল, জনতা পার্টির মতো রাজনৈতিক দলের সাথেও যুক্ত হন তিনি। ১৯৯২ সালে সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন মুলায়ম সিং যাদব। তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বর্ষীয়ান এই নেতা।
১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। ২০০৯ সাল থেকে আমৃত্যু লোকসভার সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে নেতাজি বলে পরিচিত মুলায়ম সিং যাদব।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
