৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
ডেস্ক রিপোর্ট
625
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:৫৮ এএম
ফাইল-ফটো
এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইনের মধ্যাঞ্চল। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ ভূকম্পন অনুভূত হয়। এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
সিএনএ-এর খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত দুইটার পরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের মাসবেত প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার বা প্রায় ৭ মাইল গভীরে।
ফিলিপাইনে গত রাতের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানানো হয়নি। যদিও দেশটির সরকার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেনি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
