‘এই মিষ্টি গণমাধ্যমের ভাই ও বোনদের জন্য’
ডেস্ক রিপোর্ট
665
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:৩৩ এএম
ফাইল-ফটো
নিজের হাতে বিয়ের মিষ্টি বিলালেন বলিউডের তারকা নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গতকাল বুধবার রাতে দিল্লি বিমানবন্দরে নেমে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন তাঁরা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে তাঁদের মধ্যে মিষ্টি বিতরণ করেন সিদ্ধার্থ ও কিয়ারা। কিয়ারা বলেন, ‘সবকিছুই আপনাদের জন্য হয়েছে, এখন মিষ্টিমুখ করার সময়। মিষ্টির প্যাকেট তুলে দিতে দিতে সিদ্ধার্থ মালহোত্রা বলেন, ‘এই মিষ্টি গণমাধ্যমের ভাই ও বোনদের জন্য।’ এ সময় পাপারাজ্জিদেরও ধন্যবাদ জানান তাঁরা।
গত মঙ্গলবার রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্যালেসে বিয়ে সেরেছেন ‘শেরশাহ’ জুটি। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। দিল্লিতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন রয়েছে আজ বৃহস্পতিবার। দুজনের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন সেখানে উপস্থিত থাকবেন। এতে যোগ দিতে গতকাল রাতে জয়সালমির থেকে দিল্লিতে নেমেছেন তাঁরা।

কিয়ারার খোলা চুলে সিঁদুর, মঙ্গলসূত্র দেখা গেছে। লাল কুর্তির সঙ্গে মিলিয়ে লাল দোপাট্টায় নিজেকে সাজিয়েছেন কিয়ারা
ছবি: সংগৃহীত
এর আগে জয়সালমির বিমানবন্দরে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন তাঁরা। এরপরই দেখা দিলেন দিল্লি বিমানবন্দরে। কিয়ারার খোলা চুলে সিঁদুর, মঙ্গলসূত্র দেখা গেছে। লাল কুর্তির সঙ্গে মিলিয়ে লাল দোপাট্টায় নিজেকে সাজিয়েছেন কিয়ারা। সিদ্ধার্থকে লাল কুর্তার সঙ্গে সাদা পায়জামা ও হরেক রঙের শালে দেখা গেছে।
দিল্লিতে বিবাহোত্তর সংবর্ধনার পর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে গ্র্যান্ড উদ্যাপন হবে। এতে প্রিয়াঙ্কা চোপড়া, তাঁর স্বামী নিক জোনাস, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুরসহ বলিউড তারকারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে সিদ্ধার্থ-কিয়ারা
আগেই জানা গেছে, শুটিংয়ের টানা সূচির কারণে মধুচন্দ্রিমায় আপাতত যাচ্ছেন না তাঁরা। এর মধ্যে বিয়ে–পরবর্তী কিছু আচারও পালন করবেন তাঁরা। বিয়ের আগে প্রেমের বিষয়টি নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে ছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। গত বছর ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে প্রথম প্রেমের কথা স্বীকার করেন তাঁরা।

৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি
ছবি: সংগৃহীত
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪

