ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

আল আমিনকে গ্রেফতার করতে চলছে পুলিশি অভিযান

খেলা ডেস্ক
547

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৭:০৯:৪৭ এএম
আল আমিনকে গ্রেফতার করতে চলছে পুলিশি অভিযান ফাইল-ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগে বৃস্পতিবার (১ সেপ্টেম্বর) মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান। মামলার এজাহারে ইসরাত জাহান উল্লেখ করেন, ২০ লাখ টাকা যৌতুক দাবি করেছেন তার স্বামী। দাবিকৃত টাকা না দেয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। গত ২৫ আগস্ট আল-আমিন তাকে মারধর করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে, শুক্রবার (২ সেপ্টেম্বর) পুলিশের হাতে গ্রেফতার হতে পারেন আল আমিন। তবে স্ত্রীর করা মামলায় পুলিশের কাছে গ্রেফতার হওয়া থেকে বাঁচতে বাসা থেকে পালিয়ে গেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

শুক্রবার মামলা নথিভুক্ত হওয়ার পর মিরপুর ২ নাম্বারে আল আমিনের বাসায় এই ক্রিকেটারকে গ্রেফতার করতে হাজির হয় পুলিশ। তবে বাসায় পাওয়া যায়নি তাকে। এমনকি এখনও এই ক্রিকেটারের কোনো হদিস পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. সোহেল রানা গণমাধ্যমে বলেন, ‘যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেয়ার অভিযোগে এজাহারভুক্ত আসামি আল আমিন হোসেন পলাতক রয়েছেন। তাকে বাসায়ও পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

এদিকে এই ক্রিকেটারের স্ত্রী ইসরাত জাহানের এক ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আল আমিন। বাসায় তো ফেরেননি, এমনকি তাকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনও পাওয়া যাচ্ছে না। পুলিশ তাই এখনও গ্রেফতারের আওতায় আনতে পারেননি এই ক্রিকেটারকে।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬