ভোলা শনিবার
০৫ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

রাজধানীতে দেয়াল চাপায় কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
625

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ | ১০:০৪:৪০ পিএম
রাজধানীতে দেয়াল চাপায় কিশোরের মৃত্যু ফাইল-ফটো

রাজধানীর মাতুয়াইলে একটি ফ্যাক্টরির দেয়াল ভেঙে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মাতুয়াইলের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদত হোসেনের বড় ভাই রিপন জানান, রাতে তারা মাতুয়াইল কবরস্থানের পাশে একটি পিকআপ ভ‍্যানে কার্টুন লোড করছিলেন। এ সময় দেয়ালটি শাহদতের উপর ধসে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিপন অভিযোগ করে বলেন, আগে থেকেই দেয়ালের মধ্যে বড় ধরনের ফাটল ছিল। দেয়ালটিকে বাঁশের খুঁটি দিয়ে ঠেক দেওয়া ছিল। তারা এটিকে আগে থেকে মেরামত করলে এমন দুর্ঘটনা ঘটতো না।

নিহত শাহাদত হোসেন ভোলার লালমোহন উপজেলার সানাউল্লাহর ছেলে। সে রাজধানীর গোপিবাগ দ্বিতীয় লেন গলিতে পরিবারের সঙ্গেই বসবাস করতো।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মাতুয়াইলে দেয়াল ভেঙে আহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬