ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
7
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬ | ০৬:১১:২৬ পিএম
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্ব করেন
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী ৭ নভেম্বর দিবসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অনিন্দ্য মণ্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, জেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান সমবায় ব্যাংক ভোলা আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক ও তরিকুল ইসলাম কায়েদ, ভোলা মিডিয়া ক্লাবের সভাপতি আলহাজ এম. এ. আহাদ চৌধুরী তুহিন ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ, জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতনসহবিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০৪ নভেম্বর ২০২৬
ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
০২ নভেম্বর ২০২৬