দুবাইয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৬
ডেস্ক রিপোর্ট
609
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ | ০৫:০৪:০১ এএম
ফাইল-ফটো
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং ৯ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার ঘটনা ঘটে। খবর এপির।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং ৯ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুন লাগার ঘটনা ঘটে। খবর এপির।
দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্রের বরাতে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে আগুনের বিষয়ে অবহিত করা হয়। বন্দর সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশনের দলগুলো অপারেশনের ব্যাকআপ সরবরাহ করেছিল। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর পর শুরু হয় কুলিং অপারেশন।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে। যার ফলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
