রোববার ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
ডেস্ক রিপোর্ট
546
প্রকাশিত: ২১ মে ২০২৩ | ০৪:০৫:৪৪ এএম
ফাইল-ফটো
ঘোষণা অনুযায়ী, রোববার (২১ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারনেট, ডেটাসহ সেবাদানকারী সব আইএসপি প্রতিষ্ঠানের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আইএসপিএবির প্রধান নির্বাহী মেজর মো. এনামুল হক (অব) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় স্থানীয় ইন্টারনেট সেবা পরিচালনার ক্ষেত্রে ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠান বাম্বেল-বি চলতি মাস থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য মাসিক পপ অপারেশন সার্ভিস চার্জ নামে বাড়তি চাঁদা দাবি করছে।
আবাসিক এলাকার অপারেশন চার্জ ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা এবং করপোরেট গ্রাহক সংযোগের ক্ষেত্রে ৬০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা নির্ধারণ করেছে। বর্ধিত চাঁদা সংক্রান্ত বাম্বেল-বি স্বাক্ষরিত চিঠিটি আইএসপি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ মে) আইএসপি অ্যাসোসিয়েশনের সভাকক্ষে উক্ত এলাকায় সেবা প্রদানকারী আইএসপি প্রতিষ্ঠানসমূহের কর্ণধার ও নির্বাহী পরিষদের সদস্যদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বসুন্ধরা আবাসিক এলাকায় অপারেশনের সার্ভিস চার্জ হিসেবে ধার্যকৃত চাঁদা প্রত্যাহারের প্রতিবাদে রোববার (২১ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য বসুন্ধরা আবাসিক ইন্টারনেট, ডেটাসহ আইএসপি প্রতিষ্ঠানকে সব ধরনের সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
