জিমেইলেই চ্যাট করবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট
608
প্রকাশিত: ২৩ মে ২০২৩ | ০৯:০৫:০১ এএম
ফাইল-ফটো
প্রতিদিন যোগাযোগের জন্য অনেকেই জিমেইল ব্যবহার করে থাকেন। তবে ই–মেইল আদান–প্রদান ছাড়াও জিমেইলে যোগাযোগ করা যায়। জিমেইলের অন্যতম সুবিধা হলো চ্যাট। জিমেইলে নিয়মিত যাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়, তাঁদের সঙ্গেই চ্যাট ফিচারে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যায়। দেখে নেওয়া যাক কীভাবে কম্পিউটার ও স্মার্টফোনে জিমেইল চ্যাট ব্যবহার করা যায়।
জিমেইলের চ্যাট সুবিধা ব্যবহার করতে প্রথমে কম্পিউটার থেকে জিমেইলে প্রবেশ করে সেটিংস চালু করতে হবে। সেটিংস থেকে সি অল সেটিংসে গিয়ে ‘চ্যাট অ্যান্ড মিট’ থেকে চ্যাট অপশনে থাকা গুগল চ্যাট নির্বাচন করে সেভ করতে হবে। এরপর কম্পিউটার থেকে জিমেইল এর মূল পাতায় বাঁ দিকে প্রদর্শিত অপশন থেকে চ্যাটে ক্লিক করে জিমেইলে যুক্ত থাকা ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করা যাবে। এ ছাড়া একটি চ্যাট বক্সে কয়েকজনকে যুক্ত করে দলগত আলাপচারিতাও করা যাবে।
স্মার্টফোন থেকে জিমেইল চ্যাট ব্যবহারের জন্য জিমেইল অ্যাপ থেকে চ্যাট আইকনে ট্যাপ করতে হবে। এরপর নিউ চ্যাটে ট্যাপ করে ব্যক্তির নাম নির্বাচন করে ব্যক্তিগত আলাপচারিতা শুরু করা যাবে। স্মার্টফোন থেকেও কয়েকজনকে একটি চ্যাটবক্সে যুক্ত করার সুযোগ রয়েছে।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
৩০ এপ্রিল ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
৩০ এপ্রিল ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২৯ এপ্রিল ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
