ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

৪ বিভাগের কিছু জায়গায় হতে পারে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট
612

প্রকাশিত: ০৭ জুন ২০২৩ | ০৮:০৬:১৭ এএম
৪ বিভাগের কিছু জায়গায় হতে পারে বৃষ্টি ফাইল-ফটো

আজ বুধবার (৭ জুন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ফলে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তবে অন্যান্য জায়গায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বয়ে যেতে পারে দমকা হাওয়া। বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত।

ইতোমধ্যে ৪ জেলায় ছড়িয়েছে তীব্র তাপপ্রবাহ। গত ২৪ ঘণ্টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ৩৯ দশমিক ২ ডিগ্রি। তার আগের ২৪ ঘণ্টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

দিনাজপুর, যশোর ও সৈয়দপুর জেলার তাপমাত্রা বেড়ে ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এসেছে। দেশের অন্যান্য জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

আজ বুধবার সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ও গতকাল রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রার ব্যবধান ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ছিল ৬৮ শতাংশ।

উল্লেখ্য, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র ও ৪২ ডিগ্রি সেলসিয়াস থেকে তদুর্ধ্ব তাপমাত্রা অতি তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধারণা করা হচ্ছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।'

আরও পড়ুন:

বিষয়:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬