ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯, তেঁতুলিয়ায় ১০.৭

ডেস্ক রিপোর্ট
447

প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২৪ | ০৫:০১:০৩ এএম
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯, তেঁতুলিয়ায় ১০.৭ ফাইল-ফটো

উত্তর-পশ্চিমের পাহাড়ি হিম বাতাসে পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। কনকনে ঠাণ্ডায় স্থবির হয়ে পড়ছে এ জনপদ। নতুন বছরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের মধ্যে সর্বনিম্ন সৈয়দপুরে ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানায়, হিমালয় কন্যা পঞ্চগড়ে অব্যাহত ঠাণ্ডা ও হিম বাতাসের কারণে দিনের বেলাও গরম কাপড় পরিধান করতে দেখা গেছে সর্বসাধারণকে। গত দুদিন ধরে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতে দেখা গেছে। এতে সকাল ৯টা পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলেছে বিভিন্ন যানবাহন।

তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, সোমবার (১ জানুয়ারি) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হলেও তা আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) কমে ১০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়। তবে এ দিন সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুরে ৯ ডিগ্রি রেকর্ড হয়েছে।

তিনি আরও বলেন, সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যত কম ঠাণ্ডার তীব্রতা তত বেশি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬