দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ডেস্ক রিপোর্ট
518
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:০২:১৫ এএম
ফাইল-ফটো
দেশের বিভিন্ন স্থানে মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
প্রতিনিধিদের তথ্যমতে, রাজশাহী, নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া।
কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। তবে এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের মাত্রা খুবই কম ছিল। রিখটার স্কেলে ৩ দশমিক ৬।
এর আগে, গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বিশেষ করে পাবনা এবং আশপাশের অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
