রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা
ডেস্ক রিপোর্ট
466
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০২:৪৩ এএম
ফাইল-ফটো
পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। গতকাল মন্ত্রীসভার বৈঠকে এ সময়সূচী নির্ধারণ করা হয়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে এ সময়সূচী নির্ধারণ করা হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘রমজান মাসের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এবং রোজাদারদের অফিসে আসার সুবিধার্থে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচী নির্ধারণ করা হয়েছে।’
মন্ত্রীপরিষদ সচিব জানান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্প-কারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিস সূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচী নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
