ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনার ৭ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট
481

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪ | ০৩:০৩:১৯ এএম
ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনার ৭ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক ফাইল-ফটো

পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুই লাইনের মধ্যে একটি লাইনের মেরামত শেষ হলে সকাল সোয়া ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। আর ক্ষতিগ্রস্ত আরেকটি লাইনের কাজ চলছে।
বুধবার সকাল ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ।
তিনি বলেন, ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দিলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী থেকে খুলনাগামী তেলের খালি ওয়াগন নিয়ে একটি ট্রেন রওনা হয়। এটি ঈশ্বরদী লেভেল ক্রসিং গেইট পার হওয়ার সময় বিপরীত দিক থেকে পুশিং এ আসা মালবাহী শানটিং ওয়াগনে আঘাত করে। এতে মালবাহী ২টি ওয়াগনের ৮টি চাকা এবং লোকোমোটিভের সবগুলো চাকা লাইনচ্যুত হয়। 

ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রথমে মালবাহী ট্রেনকে উদ্ধার করে। এর প্রায় এক ঘণ্টা পর তেলবাহী ট্রেনকে উদ্ধার করা হয়। বুধবার সকাল ৭টা থেকে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

দুর্ঘটনার পর খুলনা অভিমুখি রেলপথ বন্ধ থাকলেও অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এখন সবগুলো রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দুই ট্রেনের দুই চালকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)  শাহ সুফী নুর মোহাম্মদ জানান, স্টেশন মাস্টারের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত সহকারী স্টেশন মাস্টারসহ দুই ট্রেনের চালককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬