পাকিস্তানে সেনানিবাসে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত
ডেস্ক রিপোর্ট
461
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪ | ০৪:০৭:২৩ এএম
ফাইল-ফটো
পাকিস্তানে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে আট সেনাসদস্য নিহত হয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এই হামলা নস্যাৎ করার দাবি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসকে লক্ষ্য করে ১০জন সন্ত্রাসীর চালানো হামলায় আট সৈন্য নিহত হয়েছেন বলে পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, আক্রমণকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে। যার কারণে সন্ত্রাসীরা সেনানিবাসের প্রাচীরে ধাক্কা দেওয়ার মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়।
বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে আট সৈন্য নিহত হন।
নিহত সেনারা হচ্ছেন- পাকিস্তান সেনাবাহিনীর নায়েব সুবেদার মুহম্মদ শেহজাদ, হাবিলদার জিল-ই-হুসাইন, হাবিলদার শাহজাদ আহমেদ, সিপাহী আশফাক হোসেন খান, সিপাহী সোবহান মজিদ, সিপাহী ইমতিয়াজ খান, সিপাহী আরসালান আসলাম এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির ল্যান্স নায়েক সবজ আলী।
আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানি সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের জবাব দিয়েছে। তাদের অভিযানে ওই ১০জন সন্ত্রাসীই নিহত হয়েছে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন, রয়টার্স
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
