ইসরায়েলে রকেট হামলায় নিহত ১০, হিজবুল্লাহর দিকে অভিযোগের তীর
ডেস্ক রিপোর্ট
403
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৪ | ০৬:০৭:৪৪ এএম
ফাইল-ফটো
ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় শনিবার সন্ধ্যায় সরাসরি রকেট হামলায় ১০ জন নিহত হয়েছেন। এলাকাটি দ্রুজ সম্প্রদায় অধ্যুষিত।
খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে শিশু এবং কিশোর-কিশোরী রয়েছে। তাদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। এই হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন গুরুতর, তিনজন মাঝারি এবং ১০ জন হালকা আহত হয়েছেন।
ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এবং ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার দল আহতদের হাসপাতালে নিয়ে যায়। রকেটটি একটি ফুটবল মাঠে আঘাত হানে।
আইডিএফের পরিস্থিতি মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই রকেট হামলা হিজবুল্লাহ চালিয়েছে। যদিও হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ আফিফ রকেট হামলার দায় অস্বীকার করেন। তবে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হিজবুল্লাহ মিথ্যা বলছে।
এমডিএ জানিয়েছে, হামলার পরপরই প্রায় ১০০ ডোজ রক্ত এবং রক্ত উপাদান হাসপাতালে সরবরাহ করা হয়েছে এবং জনগণকে সাপ্তাহিক রক্তদান করার অনুরোধ করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে সিনিয়র এমডিএ চিকিৎসক ইদান আভশালোম বলেন, ফুটবল মাঠে পৌঁছে আমরা ধ্বংসাবশেষ এবং আগুনে পোড়া জিনিস দেখতে পাই। ভুক্তভোগীরা ঘাসে শুয়ে ছিল এবং দৃশ্যটি ছিল খুবই কঠিন। আমরা দ্রুত আহতদের চিকিৎসা শুরু করি এবং তাদের স্থানীয় ক্লিনিকে পাঠাই। ইসরায়েল সমানুপাতিক পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
