তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ডেস্ক রিপোর্ট
396
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪ | ০৫:১০:৫৮ এএম
ফাইল-ফটো
ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে রাজধানী তেহরান ও কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম হামলার কথা জানালেও তবে ঠিক কোন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।এদিকে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
ইসরায়েলের আরবি মুখপাত্র আভিচায় আদ্রেই এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইরানি শাসকদের চলমান আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।হামলার কথা স্বীকার করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হামলাগুলো সফলভাবে ঠেকানো গেছে, তবে কিছু জায়গায় সামান্য ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।
এদিকে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।
ইরানি রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলো বলছে, কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
সূত্রঃ আল-জাজিরা
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
১৩ এপ্রিল ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সংলাপ
১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় বেগম রোকেয়া দিবস উদযাপিত
১১ ডিসেম্বর ২০২৫
ভোলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বন্দিদের মধ্যে টেলিভিশন বিতরণ
১১ অক্টোবর ২০২৫
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
১১ অক্টোবর ২০২৫
