ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলা মুসলিম ইনস্টিটিউটের নিজস্ব জমিতে যে ভবন রয়েছে তা ভাঙ্গা হবে না-জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান


নিজস্ব প্রতিবেদক
174

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:০৯:৩৪ পিএম
ভোলা মুসলিম ইনস্টিটিউটের নিজস্ব জমিতে যে ভবন রয়েছে তা ভাঙ্গা হবে না-জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান সভায় বক্তব্যে রাখেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (২১ সেপ্টেম্বর) মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

 

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম, গণঅধিকার পরিষদ, ভোলার সভাপতি মোঃ আতিক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, এলজিইডি, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাগণ। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা, কৃষি উন্নয়ন, বিদ্যুৎ ও পানিসম্পদ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমসহ বিভিন্ন খাতের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, ভোলার শত বছরের ইতিহাস-ঐতিহ্যের সাথে জড়িত ‘ভোলা মুসলিম ইনষ্টিটিউট’ এর পুরাতন ভবনটি ভাঙ্গার কথা শোনা যাচ্ছে। ভবন ভেঙ্গে সেখানে ড্রেন নেওয়ার সিদ্ধান্তের কথা জানতে পেরেছি। এটা যদি হয় তাহলে এটি হবে ভোলাবাসীর জন্য খুবই দুঃখজনক। তৎকালীন ভোলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ‘ভোলা মুসলিম ইনষ্টিটিউট’ প্রতিষ্ঠা করেন। তারা এই সংগঠনের মাধ্যমে ভোলার পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করেছেন। শত বছরের ঐতিহ্যবাহী ভোলা মুসলিম ইনষ্টিটিউট কোন মতে ভাঙ্গা ঠিক হবে না। ঐতিহ্যবাহী এই ভবনটিতে কেউ যেনো হস্তক্ষেপ না করে এবং এটি ভাঙ্গার উদ্যোগ না নেয় সে জন্য তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেন।আলহাজ্ব গোলাম নবী আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও মুসলিম ইনষ্টিটিউট ভোলা সভাপতি মোঃ আজাদ জাহান বলেন, ভোলা মুসলিম ইনষ্টিটিউট’ এর নিজস্ব জমিতে যে ভবন রয়েছে তা ভাঙ্গার প্রশ্নই আসে না। দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন সাহেবও বিষয়টি আমাকে জানিয়েছেন। এই ভবন ভেঙ্গে দেওয়া হবে না। প্রয়োজনে পৌরসভার ড্রেন বিকল্প পথে নেয়া হবে। কিন্তু শত বছরের ঐতিহ্যবাহী সংগঠনের ক্ষতি কোনভাবেই হতে দেবো না।

সভায় জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান আরও বলেন, ভোলাকে একটি উন্নত ও আধুনিক জেলায় রূপান্তরিত করতে হলে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি সেবার মান বৃদ্ধি এবং সময়মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গাফিলতি সহ্য করা হবে না। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ছাড়া সরকারি বিভিন্ন সেবা যাতে সাধারণ মানুষ দ্রুত ও সহজে পায় সে বিষয়েও সকল কর্মকর্তাকে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা স¤পর্কে আলোচনা করেন। পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানের বিষয়ে প্রস্তাবনা দেন। উল্লেখ্য, জেলা উন্নয়ন সমন্বয় সভা প্রতি মাসে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। এ সভার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় করা হয়।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬