ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
নিজস্ব প্রতিবেদক
139
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ | ১১:১১:৩৮ পিএম
প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন
মোঃ মোস্তাফিজুর রহমান : দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি’ প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সত্যাজিৎ কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, সাহিন মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান।
প্রদর্শনীতে সংস্থার কৃষি ইউনিট, আরএমটিপি প্রকল্প, বিলুপ্তপ্রায় মির কাদিম জাতের গরু, ডেইরি খামার, দেশি ও উন্নত জাতের গরু, মহিষ, মুরগি, গো-খাদ্য প্রদর্শনীসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ও নারী উদ্যোক্তাদের পণ্য স্থান পেয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ের মোট ৩০টি স্টল বসানো হয়।
অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তারা খামারি ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রাণি সম্পদ খাতে নতুন প্রযুক্তি ও উদ্যোগ স¤পর্কে খোঁজখবর নেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
